লোহিত সাগরের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এই প্রণালির মাঝামাঝি অবস্থিত কৌশলগত ময়উন দ্বীপটি দখলের মাধ্যমে পুরো নৌপথের ওপর নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে তারা। স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সরকারি বাহিনী ময়উন দ্বীপ থেকে সরে যাওয়ার পরপরই হুতি যোদ্ধারা সেখানে পৌঁছায় এবং দ্বীপটির দখল নেয়। পেরিম নামে পরিচিত এই দ্বীপটি বাব আল-মান্দেব প্রণালির কৌশলগত অবস্থানে থাকায় এর গুরুত্ব অপরিসীম।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হুতি যোদ্ধারা এখন বাব আল-মান্দেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছে এবং সামরিক যানবাহন নিয়ে ওই এলাকায় টহল দিচ্ছে। গত সপ্তাহে সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে হুতিদের বড় ধরনের অভিযান শুরুর পর থেকে সংঘর্ষে কয়েক শ মানুষ নিহত হয়েছেন এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে। বৃহস্পতিবার হুতিরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ মোখা বন্দরটিও নিজেদের দখলে নিয়েছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালিতে নৌচলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বাব আল-মান্দেব প্রণালির