শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার জামায়াত আমির |: বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের বড় বিপর্যয়: সেরা থেকে সর্বনিম্ন যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ কমেছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার বিশেষ সুযোগ ঘোষণা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, জোরদার প্রচারণা ধ্বংসস্তূপে গাজার বাসিন্দাদের টিকে থাকার লড়াই ও একে অপরকে সান্ত্বনা বরিশাল বোর্ডে এইচএসসির পাশের হার ৪৪.৮৪ শতাংশ, ব্যর্থ ১১ প্রতিষ্ঠান জাপান সফরে ৬৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের বড় বিপর্যয়: সেরা থেকে সর্বনিম্ন

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

তিন বছর আগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সাফল্যের শীর্ষে থাকা বরিশাল শিক্ষা বোর্ড এবার বড় বিপর্যয়ের মুখে পড়েছে। চলতি বছর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে বরিশাল বোর্ড এখন পাসের হারের দিক থেকে সবার নিচে। এ বছর এই বোর্ডে পাসের হার মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ। অথচ ২০২৩ সালে এই বোর্ড ৮২ দশমিক ৬৫ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে ছিল এবং ২০২৪ সালে ৮১ দশমিক ৮৫ শতাংশ পাস নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল। বাজারে আসছে ইলিশ, ঢাকায় দাম আগের চেয়ে কম। এইচএসসি-সমমান / বরিশাল বোর্ড: ৩ বছরে সেরা থেকে সর্বনিম্ন। ২০২৩ সালে এ বোর্ডে পাসের হার ছিল নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ ৮০ দশমিক ৬৫ শতাংশ।

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের অধীনে মোট ৫৭ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৭০ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৩২৭ জন কম হলেও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক হারে বেড়েছে ৯ হাজার ৭৬৯ জন। গত বছর যেখানে ২১ হাজার ১৭৩ জন অকৃতকার্য হয়েছিল, সেখানে এ বছর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৪২ জনে। ৩০ হাজার টাকা মজুরি দাবি / মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ। এক পশলা বৃষ্টির পরও ঢাকার আকাশে মেঘ কেন, যা বলছে আবহাওয়া অধিদপ্তর। হাম উপসর্গে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, মোট ১২৫২। এ বছর বরিশাল বোর্ডে অকৃতকার্য হয়েছে ৩১ হাজার ৯৪২ জন, যা গত বছর ছিল ২২ হাজার ১৭৩ জন।

ফলাফলের এই ধসের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা যাচ্ছে মানবিক বিভাগ ও ইংরেজি বিষয়ের বিপর্যয়। মানবিক বিভাগে ৪০ হাজার ৪৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ৫০৫ জনই অকৃতকার্য হয়েছে। ইংরেজি বিষয়েও চরম অবনতি হয়েছে, যেখানে গত বছর পাসের হার ছিল ৭৫ দশমিক ১৬ শতাংশ, সেখানে এবার তা কমে ৫৪ দশমিক ০৮ শতাংশে নেমে এসেছে। এছাড়া বিজ্ঞান বিভাগে পাসের হার কমেছে ৫৬ দশমিক ৭৮ শতাংশে এবং ব্যবসায় শিক্ষায় তা দাঁড়িয়েছে ৪০ দশমিক ২৮ শতাংশে। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৪০ দশমিক ২৮ শতাংশ, গত বছর ছিল ৬২ দশমিক ০৪ শতাংশ। আর বিজ্ঞান বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৭৮ শতাংশ, গত বছর ছিল ৭১ দশমিক ৫৮ শতাংশ।

জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, বরিশাল বোর্ডের অধীনে থাকা জেলাগুলোর মধ্যে কেবল পিরোজপুর ৫০ শতাংশের বেশি পাসের হার ধরে রাখতে সক্ষম হয়েছে।

বাকি জেলাগুলোর অবস্থা বেশ নাজুক।

এর মধ্যে ঝালকাঠিতে পাসের হার সবচেয়ে কম, মাত্র ৩৭ দশমিক ০৯ শতাংশ। এছাড়া পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ এবং ভোলায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বোর্ডের অধীনে থাকা ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই এবার পাস করতে পারেনি, অন্যদিকে শতভাগ পাসের সাফল্য পেয়েছে মাত্র তিনটি প্রতিষ্ঠান।

লিঙ্গভেদে ফলাফলের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ছেলেদের তুলনায় মেয়েদের সাফল্য কিছুটা বেশি। ছেলেদের পাসের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা ৫২ দশমিক ৯৭ শতাংশ। উল্লেখ্য, এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছরের ৫৭ দশমিক ১২ শতাংশের তুলনায় নিম্নমুখী। সামগ্রিকভাবে শিক্ষা বোর্ডগুলোর ফলাফল নিম্নমুখী প্রবণতা দেখালেও বরিশাল বোর্ডের এই বড় ধরনের বিপর্যয় সংশ্লিষ্ট মহলকে ভাবিয়ে তুলেছে। গত বছরও ৬২ দশমিক ৫৭ শতাংশ পাস নিয়ে এ বোর্ড দ্বিতীয় স্থান ধরে রেখেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা