আসন্ন ৯ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে তিনি শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
সাংবাদিক ইসহাক হোসাইন ‘সত্যের আলো ২৪ ডটকম’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ‘একাত্তরের দর্পণ’ অনলাইন নিউজ পোর্টালে সহ-সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার চাঁদপুর জেলা স্টাফ রিপোর্টার এবং ‘জার্নালিজম এগেইনস্ট ক্রাইম অ্যান্ড জার্নালিজম অ্যান্টি-করাপশন (JAC)’-এর ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।
ভ্রমণ প্রসঙ্গে ইসহাক হোসাইন সজীব বলেন, “সাংবাদিকতা ও লেখালেখির কাজের ফাঁকে নতুন সংস্কৃতি ও দেশ দেখার শখ থেকেই এই সফরের আয়োজন। সাত দিনের এই ভ্রমণে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে। সকলের কাছে দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি, যাতে নিরাপদে ভ্রমণ শেষ করে পুনরায় কর্মক্ষেত্রে ফিরতে পারি।”
তার এই বিদেশ সফর ও ভ্রমণের সফলতা কামনা করেছেন স্থানীয় সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা।