সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
ব্রিকস সম্মেলনে নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে সরগরম ভারতীয় রাজনীতি রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাত্রাবাড়ীর দুই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৬৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র মহসিন নকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন বিসিসিআই সচিব কৃষিপণ্য আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইয়েমেনে সব ধরনের ইরানি পণ্য আমদানি ও বিক্রি নিষিদ্ধ করল স্বীকৃত সরকার আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ: স্বচ্ছ তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ধরে রেখেছে আমিরাত? ঢাকার যানজট ও হকার সমস্যা নিরসনই বড় চ্যালেঞ্জ: ডিএসসিসি প্রশাসক

সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আরএনবির দুই সদস্য আটক

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সিলেট রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি করার সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে স্টেশন এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযোগ রয়েছে, আটক এই দুই সদস্য অনলাইনে অবৈধ উপায়ে ট্রেনের টিকিট সংগ্রহ ও ডাউনলোড করতেন। পরবর্তীতে সেই টিকিটগুলো সাধারণ যাত্রীদের কাছে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করে আসছিলেন তারা। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযান শেষে আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত আলামতগুলোও তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। রেলওয়ের টিকিট কালোবাজারি রোধে জেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা