বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চোটের কারণে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন ইসরায়েলি নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, সরকার গঠনে জটিলতা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান

ময়মনসিংহে বন্দুকযুদ্ধে যুবক নিহত

Reporter Name / ৩২৫ Time View
Update : শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবদুস সালাম ওরফে কালাচাঁন (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। রাতেই কালাচাঁনকে আটক করে ডিবি। পরে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয় বলে দাবি ডিবি পুলিশের।

নিহত কালাচাঁন ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, মাদক, অস্ত্র, ছিনতাই, চুরিসহ ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা মাছ বাজার এলাকায়। ঘটনাস্থল থেকে একটি রামদা ও দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, রাতে নগরীর পাটগুদাম র‌্যালির মোড় এলাকা থেকে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী কালাচাঁনকে ইয়াবা ও একটি ধারালো ছুরিসহ আটক করা হয়।

তিনি বলেন, পরে কালাচাঁনকে সঙ্গে নিয়ে নগরীর কৃষ্টপুর আলীয়া মাদ্রাসা রোড মাছ বাজারে অভিযানে গেলে তার সহযোগী সিরাজের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী কালাচাঁন গুলিবিদ্ধ হন। এসময় অন্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিক কালাচাঁনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা