বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইসরায়েলি নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, সরকার গঠনে জটিলতা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি

চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য ও অস্বাস্থ্যকর পরিবেশ: তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা।

নিজস্ব প্রতিনিধি। / ২৮১ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ উল্লেখ না করে খাবার দ্রব্য তৈরি ও অসাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য সংরক্ষণ করার অপরাধে মায়ের দোয়া  বেকারি কে ১০,০০০/- টাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য সংরক্ষণ করার অপরাধে জনসেবা ফার্মেসী কে ৬,০০০/-টাকা,  একই অপরাধে পাঠান ফার্মেসী কে ৪,০০০/- টাকাসহ মোট ২০,০০০/- টাকা  জরিমানা  আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক  আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।  অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি  টিম সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা