রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
তিন দশক পর কেন সক্রিয় হলো ট্রাম্প প্রশাসনের বিশেষ ‘এলিয়েন টেররিস্ট’ আদালত? সবজির পর ডিমের বাজারেও অস্থিরতা, চাপে নিম্ন আয়ের মানুষ নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান হামলা: সৌদি আরবের কৌশলগত চ্যালেঞ্জ ও উত্তরণের পথ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ হাইটেক পার্কের লক্ষ্য অর্জনে ব্যর্থতা: অবকাঠামোর চেয়ে দক্ষ জনবল ও ইকোসিস্টেমের অভাব প্রকট কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্টসহ মোহাম্মদ মহসিন গ্রেপ্তার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, কৌশলগত সুরক্ষার হাতিয়ার হিসেবে দেখছে তেহরান চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত, আহত ৭

প্রশাসনে আকস্মিক বড় ধাক্কা: একসাথে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৩২ কর্মকর্তাকে।

অনলাইন ডেস্ক / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

 

আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেছে। ফলে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি অনুযায়ী এসব কর্মকর্তা অবসরজনিত সব সুবিধাদি প্রাপ্য হবেন।

যুগ্ম সচিব পদের এসব কর্মকর্তা এতদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে কর্মরত ছিলেন। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

যাঁদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে:

১. মো. মতিউল ইসলাম চৌধুরী (পটুয়াখালী)

২. মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক (ভোলা)

৩. এস এম অজিয়র রহমান (বরিশাল)

৪. ওয়াহেদুজ্জামান (ফেনী)

৫. মো. শহীদুল ইসলাম (খাগড়াছড়ি)

৬. সরোজ কুমার নাথ (ঝিনাইদহ)

৭. মো. জসিম উদ্দিন (পাবনা)

৮. মোহাম্মদ আব্দুল আহাদ (সুনামগঞ্জ)

৯. মো. কামাল হোসেন (কক্সবাজার)

১০. এ কে এম মামুনুর রশিদ (রাঙামাটি)

১১. অঞ্জন চন্দ্র পাল (লক্ষ্মীপুর)

১২. মোহাম্মদ ইলিয়াস হোসেন (চট্টগ্রাম)

১৩. মো. মিজানুর রহমান (ময়মনসিংহ)

১৪. এ জেড এম নুরুল হক (চাঁপাইনবাবগঞ্জ)

১৫. কাজী আবু তাহের (শরীয়তপুর)

১৬. মো. শাহরিয়ার (নাটোর)

১৭. মোহাম্মদ দাউদুল ইসলাম (বান্দরবান)

১৮. মঈনউল ইসলাম (নেত্রকোনা)

১৯. মো. আসলাম হোসেন (কুষ্টিয়া)

২০. আবুল ফজল মীর (কুমিল্লা)

২১. মো. মাজেদুর রহমান খান (চাঁদপুর)

২২. এস এম ফেরদৌস (মানিকগঞ্জ)

২৩. গোপাল চন্দ্র দাশ (চুয়াডাঙ্গা)

২৪. নাজিয়া শিরিন (নীলফামারী)

২৫. মোছা. সুলতানা পারভীন (কুড়িগ্রাম)

২৬. আনারকলি মাহবুব (শেরপুর)

২৭. মো. হেলাল হোসেন (খুলনা)

২৮. সৈয়দা ফারহানা কাউনাইন (নরসিংদী)

২৯. মো. সারওয়ার মোর্শেদ চৌধুরী (কিশোরগঞ্জ)

৩০. মাহমুদুল কবির মুরাদ (হবিগঞ্জ)

৩১. মো. আলী আকবর

৩২. এস এম আব্দুল কাদের (রাজশাহী)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা