রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান হামলা: সৌদি আরবের কৌশলগত চ্যালেঞ্জ ও উত্তরণের পথ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ হাইটেক পার্কের লক্ষ্য অর্জনে ব্যর্থতা: অবকাঠামোর চেয়ে দক্ষ জনবল ও ইকোসিস্টেমের অভাব প্রকট কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্টসহ মোহাম্মদ মহসিন গ্রেপ্তার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, কৌশলগত সুরক্ষার হাতিয়ার হিসেবে দেখছে তেহরান চট্টগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত, আহত ৭ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু: পতাকা বৈঠকের আহ্বান ঢাকায় প্রসূতির মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ, মিয়ামি কনস্যুলেটে প্রবাসীদের স্মারকলিপি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

Reporter Name / ১০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত আবেদনটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করেন।

এর আগে মুন্সীগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না, তা নিয়ে রুল জারির আর্জি জানানো হয়েছিল। একই সঙ্গে মামলার রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আবেদন করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেতাকর্মীদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এর আওতায় দলটির সব ধরনের প্রকাশনা, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ এবং সম্মেলনের মতো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা