রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর দক্ষিণখানে ডেন্টাল টেকনোলজিস্ট সারা রোকসানা পিনুকে শ্বাসরোধে হত্যা: স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ। ৩২ বছর ধরে প্লেন ওড়ে না, সিগন্যাল থেকে প্রতি মাসে কোটি টাকার রাজস্ব আয় করা কুমিল্লা বিমানবন্দর কি সচল হবে? রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙানো, সকালে উধাও। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভাতার আবেদন গ্রহণ শুরু। এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী। মির্জা আব্বাসের নতুন দায়িত্ব। রাজধানীতে ইমারত নির্মাণ আইন সংশোধন: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী। হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। দেশে ঢুকলেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী। গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে ৭৬৭ উপসহকারী প্রকৌশলী বদলি।

মির্জা আব্বাসের নতুন দায়িত্ব।

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ।  

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ‘সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১’ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এসংক্রান্ত একটি চিঠি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামানের কাছেও পাঠানো হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বৃহৎ এই সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নীতি-নির্ধারণী সিদ্ধান্ত, চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।  

স্বাস্থ্যগত আপডেট:

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গত ১১ মার্চ ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দেশের শীর্ষ নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।  

পরে শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটলে উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য গত ১৩ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। তবে দলীয় সূত্র জানিয়েছে, তিনি বর্তমানে গুরুতর অসুস্থতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার দিকে উঠছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা