রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীর দক্ষিণখানে ডেন্টাল টেকনোলজিস্ট সারা রোকসানা পিনুকে শ্বাসরোধে হত্যা: স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ। ৩২ বছর ধরে প্লেন ওড়ে না, সিগন্যাল থেকে প্রতি মাসে কোটি টাকার রাজস্ব আয় করা কুমিল্লা বিমানবন্দর কি সচল হবে? রাজবাড়ীতে নিষিদ্ধ আ.লীগের কার্যালয়ে রাতের আঁধারে ব্যানার টাঙানো, সকালে উধাও। সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ভাতার আবেদন গ্রহণ শুরু। এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার কর্মী। মির্জা আব্বাসের নতুন দায়িত্ব। রাজধানীতে ইমারত নির্মাণ আইন সংশোধন: নতুন দায়িত্বে ৩ মন্ত্রী। হবিগঞ্জে এনসিপি-ছাত্রদল সংঘর্ষ: নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ১০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা। দেশে ঢুকলেই ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: আইনমন্ত্রী। গণপূর্ত অধিদপ্তরে লটারির মাধ্যমে ৭৬৭ উপসহকারী প্রকৌশলী বদলি।

রাজধানীর দক্ষিণখানে ডেন্টাল টেকনোলজিস্ট সারা রোকসানা পিনুকে শ্বাসরোধে হত্যা: স্বর্ণ ও টাকা লুটের অভিযোগ।

অনলাইন ডেস্ক / ২০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দিনের বেলায় বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে সারা রোকসানা পিনু (৪০) নামে এক নারী ডেন্টাল টেকনোলজিস্টকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার একটি বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূঁইয়াবাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি পেশায় একজন ডেন্টাল টেকনোলজিস্ট ছিলেন। পরিবারের দাবি, হত্যার পর দুর্বৃত্তরা বাসায় থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে গেছে। এই ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পরিবারের সদস্যদের অভিযোগ, দুর্বৃত্তরা সুকৌশলে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এবং বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে সারা রোকসানাকে হত্যা করে। এরপর বাসায় থাকা মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ছেলে বলেন, ‘আমি বাসায় ছিলাম না। পরে এসে দেখি আমার আম্মুকে গেস্ট রুমে হত্যা করা হয়েছে। গ্রিল কেটে খুনি বাসায় ঢুকেছে। বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমার আম্মুর কাছে যত স্বর্ণ ও টাকা ছিল, সব নিয়ে গেছে।’ তিনি আরও জানান, স্বর্ণালংকারের জন্যই মূলত দুর্বৃত্তরা এই হামলা চালিয়েছে বলে তাদের ধারণা। তবে বাসার কিছু জিনিসপত্র ও প্যাকেট এখনো এদিক-সেদিক পড়ে রয়েছে। পুলিশ আলামত সংগ্রহ ও তদন্ত শেষ করার পর সেগুলোতে হাত দেওয়া হবে।

দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব জানান, প্রতিদিনের নিয়ম অনুযায়ী স্কুল ছুটির পর নিহত নারী তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতেন। কিন্তু ওই দিন তিনি সময়মতো স্কুলে না যাওয়ায় মেয়ে কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই বাসায় ফিরে আসে। বাসায় এসে দরজা ও ভেতরের পরিস্থিতি দেখে সে আতঙ্কিত হয়ে আবার স্কুলে ফিরে যায় এবং শিক্ষকের কাছে বিষয়টি জানায়। পরে শিক্ষক নিহতের স্বামীকে খবর দেন।

এসআই হাবিব আরও জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তখন নিহতের স্বামী ও ছোট মেয়ে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা