বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ

পরিবেশদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ এবং সামগ্রিক পরিবেশদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর অবস্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বিষয়টি নিশ্চিত করেছেন।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি, বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধ এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সরকারের নেওয়া বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও সভায় পর্যালোচনা করা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন।

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি তুলে ধরা হয় এই সভায়। পাশাপাশি দূষণ রোধে ভবিষ্যতে আরও কার্যকর ও সময়োপযোগী কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণের তাগিদ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম; পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা