বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

ঢাকায় যাত্রা শুরু করল আনশিন জাপান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সততা, স্বচ্ছতা ও ইনসাফ—এই তিন মূলনীতির ওপর ভিত্তি করে ২০২২ সালে প্রতিষ্ঠিত ‘আনশিন জাপান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টার’ বর্তমানে দক্ষতা ও সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে। জাপানি ভাষা শিক্ষা এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে বেশ পরিচিতি পেয়েছে। বর্তমানে চট্টগ্রামসহ মীরসরাই, মুন্সীগঞ্জ এবং নোয়াখালীতে তাদের শাখা অফিস রয়েছে। এবার এই ধারাবাহিকতায় গত ২১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরে নতুন অফিস চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করল।

উত্তরা ১৩ নম্বর সেক্টরের ওই এলাকায় অবস্থিত ‘স্টাইপেন্ড একাডেমি’র সাথে যৌথ চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে ঢাকার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ আয়োজনে স্টাইপেন্ড একাডেমির প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ, ভাইস-চেয়ারম্যান রফিকুর রহমান এবং একাডেমিক হেড এনামুল হকসহ একাডেমির সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে আনশিন জাপানের প্রতিষ্ঠাতা ও সিইও তারিকুল ইসলাম জানান, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য জাপান উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার গড়ার এক বড় সম্ভাবনার ক্ষেত্র। তিনি বলেন, উত্তরায় স্থাপিত নতুন এই অফিসের মাধ্যমে বৃহত্তর উত্তরাবাসীদের জাপান যাওয়ার স্বপ্ন পূরণে তারা সর্বদা পাশে থাকবেন। জানা গেছে, চলতি বছর প্রথম সারির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনশিনের দুই শতাধিক শিক্ষার্থী সফলভাবে জাপান গমন করেছেন। এছাড়া বর্তমানে দেড় শতাধিক স্টুডেন্ট ও কেয়ার গিভার ভিসার ফাইল প্রক্রিয়াধীন রয়েছে, যারা ২০২৭ সালের শুরুতেই সফলতার সাথে জাপানে পাড়ি জমাবেন বলে আশা করা হচ্ছে। ঢাকার নতুন এই অফিসের ঠিকানা দেওয়া হয়েছে প্লট ৪২, রোড ০৭, সেক্টর ১৩, উত্তরা, ঢাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা