বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি

বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে আরও আকর্ষণীয় করার তাগিদ

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনাকে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞ আশিক চৌধুরী। তিনি মনে করেন, বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে উপস্থাপন করতে হবে এবং এর পাশাপাশি দেশের প্রতিশ্রুতিশীল খাতগুলোর সক্ষমতা বাড়াতে হবে। গত ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত ঠিকানা কমিউনিটি হাব মিলনায়তনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা নিয়ে আয়োজিত এক বিশেষ আলোচনায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ পরিবেশ, বিদেশি পুঁজি আকর্ষণের সুযোগ এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রবাসী বাংলাদেশি এবং নতুন প্রজন্মের উদ্যোক্তারা কীভাবে দেশে বিনিয়োগ করতে পারেন, তা নিয়েও বিশেষ আলোকপাত করা হয়। বক্তারা বলেন, দেশের সঙ্গে প্রবাসীদের সম্পর্ক কেবল আবেগ কিংবা শিকড়ের টানে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বরং এই সম্পর্ককে একটি অর্থনৈতিক অংশীদারিত্বে রূপান্তরের বড় সুযোগ রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, বিনিয়োগকারী ও উদ্যোক্তারা কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার সঙ্গে আরও সক্রিয়ভাবে যুক্ত হতে পারেন, তা নিয়েও আলোচনা হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বেশ কয়েকজন বাংলাদেশি উদ্যোক্তা। তাঁরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের বাস্তব প্রক্রিয়া, সম্ভাবনাময় খাত, বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ এবং যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মকে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার উপায় নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা বাংলাদেশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের বৈশ্বিক অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর চিন্তা ও আন্তর্জাতিক ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাময় বাজারের সংযোগ তৈরি করা গেলে নতুন ধরনের বিনিয়োগ ও ব্যবসায়িক। বাংলাদেশের বাজার ও আন্তর্জাতিক বাংলাদেশি উদ্যোক্তা সমাজের মধ্যে আরও কার্যকর সংযোগ তৈরির প্রয়োজনী-য়তার কথাও আলোচনায় উঠে আসে।

বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করা, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং দেশের অর্থনীতির প্রকৃত সক্ষমতাকে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করে তোলার ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা। তারা মনে করেন, সঠিক পরিকল্পনা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ নীতিমালা প্রণয়ন করা হলে তা দেশের সার্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট প্রফেশনাল ও সাংবাদিক নাদের রহমান এবং ঠিকানা টিভির প্রধান সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। আয়োজনে উপস্থিত বিশিষ্টজনরা দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসী বিনিয়োগকারীদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন এবং বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানের মূল অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট বাংলাদেশ-এর চেয়ারম্যান আশিক চৌধুরী। অনুষ্ঠান আয়োজন ও পরিকল্পনায় নেতৃত্ব দেন ঠিকানা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও সিওও মুশরাত শাহীন অনুভা এবং ঠিকানা গ্রুপের চিফ অ্যাডভাইজর রুহিন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা