বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

শাহজালালে আচারের বয়ামে মিলল কোটি টাকার স্বর্ণ ও হীরা

Reporter Name / ৫১ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভারত থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর মো. জনি রহমান নামের এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ হীরা ও স্বর্ণালংকার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়। ইমিগ্রেশন শেষে কোনো প্রকার ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল পার হওয়ার প্রাক্কালে সন্দেহভাজন ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করা হয়। স্ক্যানিংয়ের সময় আচারের বয়ামের ভেতর ধাতব বস্তুর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সেগুলো উদ্ধার করে কাস্টম কর্তৃপক্ষ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিস্তারিত তথ্য জানানো হয়েছে। পরে তাঁর লাগেজ তল্লাশি করে অলংকারগুলো উদ্ধার করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড বসানো ৩৮৯টি স্বর্ণের আংটি (৪৭৮ গ্রাম, ১৮ ক্যারেট), ১৫১টি প্লাটিনামের আংটি (৪৫০ গ্রাম, ৯৫০ ক্যারেট), ৩টি হোয়াইট গোল্ডের আংটি (৬ গ্রাম, ১৮ ক্যারেট) ও দুটি রুপার আংটি (৮ গ্রাম)। এছাড়া ডায়মন্ড খচিত ৫টি স্বর্ণের লকেট, একটি চেইন, ৪৭২টি স্বর্ণের নাকফুলসহ নানা ধরনের মূল্যবান অলংকার পাওয়া গেছে। সব মিলিয়ে প্রায় ১ হাজার ৫৪ গ্রাম ওজনের এসব পণ্যের সঙ্গে ৭২০টি বিভিন্ন ধরনের পাথর ও ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত এসব গয়নার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। এই ঘটনায় জড়িত ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টম হাউসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ডায়মন্ড বসানো ৫টি সোনার লকেট (ওজন ৪ গ্রাম, ১৮ ক্যারেট), ডায়মন্ড বসানো ১টি স্বর্ণের চেইন (ওজন ৫ গ্রাম, ১৮ ক্যারেট); ডায়মন্ড বসানো ৪৭২টি স্বর্ণের নাকফুল (ওজন-১০৩ গ্রাম, ১৮ ক্যারেট); ছোট বড় মিলিয়ে ৭২০টি ডায়মন্ড, পোখরো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা