বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি

আইভীর আইনজীবদাসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। আয়াসের জামিন শুনানিতে আইনজীবীদের হাতাহাতি। ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী। নারায়ণগঞ্জে সাবেক মেয়র আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩।

পুলিশ জানিয়েছে, বুধবার ভোররাতে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে এবং দেওভোগ পাক্কা রোডের বাসা থেকে আইনজীবী মাহবুবুর রহমান তুষারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জিয়াউল ইসলাম কাজল জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি। মেসির রেকর্ড সেই রোমার বিপক্ষেই ভাঙবেন এমবাপে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, মঙ্গলবার জুলাইয়ের একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন সাবেক মেয়র আইভী। ওই সময় আদালত প্রাঙ্গণে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার জেরে তাদের পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইরান যুদ্ধের জেরে ২০২৭ সালেও থাকবে ডিজেলের সংকট: আইইএ।

তদন্তের স্বার্থেই তাদের গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে পুলিশ জানায়, ওই মামলার এজাহারে তিনজনের নাম না থাকলেও বর্তমান অবস্থানের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা তদন্তের স্বার্থে তাদের গ্রেপ্তার করেছি।’।

এদিকে আসামিদের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে জেলা সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি বলেন, জিয়াউল ইসলাম কাজল অতীতে সব সময় সন্ত্রাসবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন এবং চব্বিশের অভ্যুত্থানেও ছাত্র-জনতার পক্ষে মাঠে ছিলেন। পুলিশের এই গ্রেপ্তারের যুক্তি সঠিক নয় বলে দাবি করেন তিনি। এ বিষয়ে কাজল ও তুষারের সহকর্মীরা দাবি করেছেন, গতকাল তারা পেশাগত অবস্থান থেকে আদালতে উপস্থিত হয়েছিলেন। ফতুল্লায় ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে নির্যাতনের অভিযোগ।

জবাবে পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, কারো পুরোনো রাজনৈতিক অবস্থানের সঙ্গে বর্তমান পরিস্থিতির ভিন্নতা থাকতেই পারে, যা তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা