ডেঙ্গু মোকাবিলা এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের বর্তমান অবস্থা সশরীরে পর্যবেক্ষণ করতে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে বের হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ৯টা ১০ মিনিটে তিনি তার গুলশানের বাসভবন থেকে বের হন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সফরের শুরুতে তিনি উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে যাবেন। সেখানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, তা সরেজমিনে যাচাই করবেন তিনি। পর্যায়ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতালও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।