বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

নাহিদ ইসলাম |: জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না

Reporter Name / ১০ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন, পৌরসভা এবং জেলা পরিষদের প্রশাসকদের প্রার্থী হিসেবে অংশগ্রহণ না করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এই মন্তব্য করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রাজনীতিকরণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচির লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণের একজন অবৈধ প্রশাসককে বিএনপির পক্ষ থেকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। তার প্রশ্ন, এই প্রশাসকেরা কেন নির্বাচনে লড়বেন? স্থানীয় সরকার ও সিটি করপোরেশনে নিযুক্ত প্রশাসকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ থাকা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের দাবিও জানান তিনি।

বর্তমান সংসদ ও সংবিধান সংশোধন কমিটির তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, গত ১৬ বছর পর গঠিত বর্তমান সংসদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। জনগণের কণ্ঠস্বর বা বিরোধী দলের মতামতের কোনো মূল্যায়ন এই সংসদে নেই, তাই এই সংসদ পাঁচ বছর টিকে থাকবে কি না তা নিয়েও সন্দেহ থেকে যায়। পাশাপাশি সংবিধান সংশোধন কমিটিকে তিনি একটি ‘নাটক ও প্রহসন’ হিসেবে অভিহিত করে তা বন্ধের দাবি জানান। তার মতে, জনগণের কাছে প্রত্যাখ্যাত এই কমিটির পরিবর্তে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করা জরুরি। বর্তমান জাতীয় সংসদ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর পর যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে এবং যে নতুন সংসদ গঠিত হয়েছে, এই সংসদের মূল্য আর দুই আনামাত্রও নেই। এই কমিটিকে জনগণ এরই মধ্যে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে।

সরকারের পদত্যাগের দাবি জানিয়ে তিনি আরও বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা প্রকট। স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতের চরম ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানি মন্ত্রীরও পদত্যাগ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। যাত্রাবাড়ীর এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়রপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা। তার দায়িত্বে থাকা অবস্থায় কোনোভাবেই স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা