শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেল ৪০ হাজার জামায়াত আমির |: বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য এইচএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডের বড় বিপর্যয়: সেরা থেকে সর্বনিম্ন যশোর বোর্ডে এইচএসসি ফলাফল: পাশের হার ও জিপিএ-৫ কমেছে এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষার বিশেষ সুযোগ ঘোষণা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, জোরদার প্রচারণা ধ্বংসস্তূপে গাজার বাসিন্দাদের টিকে থাকার লড়াই ও একে অপরকে সান্ত্বনা বরিশাল বোর্ডে এইচএসসির পাশের হার ৪৪.৮৪ শতাংশ, ব্যর্থ ১১ প্রতিষ্ঠান জাপান সফরে ৬৩০ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ, ১০ বছরের মধ্যে সর্বনিম্ন

মনোহরদীতে মাছের পোনা অবমুক্ত করলেন এ্যাব মহাসচিব

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে রুই ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে পুরাতন ব্রহ্মপুত্র নদীর সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে স্থানীয় পর্যায়ে মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালিত হয়। এর আগে সিঙ্গুয়া ঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির এবং স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাছে-ভাতে বাঙালি হিসেবে দেশের মানুষের খাদ্যাভ্যাসে মাছের গুরুত্ব অপরিসীম। তারা জানান, দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার এই উদ্যোগের সঙ্গে সংহতি জানিয়ে দেশের মৎস্য খাতের উন্নয়নে এই পোনা অবমুক্ত করা হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।

নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নদীতে অবৈধ ফাঁদ ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধ করতে হবে। সেই সঙ্গে পোনা মাছ নিধন প্রতিরোধেও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি মানুষের দৈনন্দিন পুষ্টির চাহিদা মেটাতে মাছের ভূমিকা ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বক্তারা নদীতে অবৈধ ফাঁদ পাতা ও ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ বন্ধের পাশাপাশি পোনা মাছ ধরা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা