যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরবর্তী দিন ৪ নভেম্বরের ভেতর ইরানে নতুন করে সামরিক অভিযান পরিচালনার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই সম্ভাব্য হামলার জন্য ওয়াশিংটন থেকে উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার সংকেত দেওয়া হয়েছে।
মার্কিন সম্প্রচারমাধ্যম এমএস নাও-এর প্রতিবেদনে তিনজন জ্যেষ্ঠ উপসাগরীয় আরব কর্মকর্তার বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই অভিযান স্বল্পমেয়াদী হলেও বেশ তীব্র হতে পারে। অন্যদিকে, পাল্টা হামলার আশঙ্কায় উপসাগরীয় দেশগুলো মার্কিন প্রশাসনকে উত্তেজনা কমানোর তাগিদ দিচ্ছে।
কিছু উপসাগরীয় রাষ্ট্রের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করে এই হামলা চালানো হতে পারে। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, এমন সিদ্ধান্তের ঘোর বিরোধী কিছু দেশ। গত ১ সেপ্টেম্বরের পর থেকে যুক্তরাষ্ট্র ইরানে সরাসরি কোনো আক্রমণ চালায়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কথা দিয়েছিলেন যে, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে না।