রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আবারও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করলো আদানির গোড্ডা কেন্দ্র তিন দশক পর কেন সক্রিয় হলো ট্রাম্প প্রশাসনের বিশেষ ‘এলিয়েন টেররিস্ট’ আদালত? সবজির পর ডিমের বাজারেও অস্থিরতা, চাপে নিম্ন আয়ের মানুষ নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান হামলা: সৌদি আরবের কৌশলগত চ্যালেঞ্জ ও উত্তরণের পথ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ হাইটেক পার্কের লক্ষ্য অর্জনে ব্যর্থতা: অবকাঠামোর চেয়ে দক্ষ জনবল ও ইকোসিস্টেমের অভাব প্রকট কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিকের পাসপোর্টসহ মোহাম্মদ মহসিন গ্রেপ্তার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, কৌশলগত সুরক্ষার হাতিয়ার হিসেবে দেখছে তেহরান

১১ পুলিশ কর্মকর্তা বদলি: ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় নতুন দায়িত্ব।

বিশেষ প্রতিনিধি / ৪২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, পুলিশ বাহিনীর নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এবং আইনশৃঙ্খলা রক্ষামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার লক্ষ্যে এই বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলিকৃত অতিরিক্ত পুলিশ সুপারদের তালিকা:

 আরাফাতুল ইসলাম (টিডিএস) — ব্রাহ্মণবাড়িয়ায় বদলি।

 মো. ওবায়দুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া) — হাইওয়ে পুলিশে বদলি।

 মাহফুজা খাতুন (ময়মনসিংহ) — নেত্রকোনায় বদলি।

 জামাল আল নাসের (চুয়াডাঙ্গা) — খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি।

 মো. রুহুল আমিন সরকার (সিআইডি) — ডিএমপিতে বদলি।

 এএনএম সাইফুল আলম খান (পুলিশ হেডকোয়ার্টার্স) — মাগুরা সদর সার্কেলে বদলি।

 এফএম ফয়সাল (বরগুনা) — খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি।

 এএইচএম কামরুল ইসলাম (ট্যুরিস্ট পুলিশ) — খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি।

বদলিকৃত সহকারী পুলিশ সুপারদের তালিকা:

 আবুসায়েম নয়ন (ডিএমপি) — খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে বদলি।

 হাসান রাশেদ পরাগ (ডিএমপি) — রাঙামাটি রাজস্থলী সার্কেলে বদলি।

 মো. আবু তাহের (র‍্যাব) — ঢাকার টিডিএসে বদলি।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা