বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

নতুন তথ্য: বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের দাম কত

Reporter Name / ৫৪ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ওঠানামা ও মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে বাংলাদেশে নতুন করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোতে জ্বালানি তেলের বর্তমান খুচরা বাজারমূল্য নিয়ে সাধারণ মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক। আন্তর্জাতিক তেল সূচক ও দক্ষিণ-পূর্ব এশীয় বার্তা সংস্থাগুলোর সোমবার (২১ সেপ্টেম্বর) হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতিবেশী দেশগুলোর খুচরা বাজারে প্রতি লিটার জ্বালানি তেলের দাম তুলে ধরা হলো।

প্রতিবেশী দেশগুলোর বাজার পরিস্থিতি

  • ভারতভারতে রাজ্যভেদে ভ্যাট ও শুল্কের ভিন্নতার কারণে বিভিন্ন শহরে দামের ব্যাপক তারতম্য দেখা যায়। দেশটিতে পেট্রোলের দাম ১০২ দশমিক ১২ থেকে ১১৬ দশমিক ১৫ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩১ থেকে ১৪৯ টাকা। প্রিমিয়াম অকটেনের দাম ১১৫ দশমিক ৫০ থেকে ১২০ ভারতীয় রুপি, যা প্রায় ১৪৮ থেকে ১৫৪ টাকা। ডিজেলের দাম ৯৫ দশমিক ২০ থেকে ১০৪ দশমিক ২৩ ভারতীয় রুপি, যা প্রায় ১২২ থেকে ১৩৪ টাকা।
  • পাকিস্তানপাকিস্তানে সুপার বা প্রিমিয়াম ইউরো-৫ পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯০ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ টাকা। অকটেনের দাম ৩৯৫ থেকে ৪০০ রুপি, যা প্রায় ১৭৫ থেকে ১৭৭ টাকা। এছাড়া হালকা ডিজেলের দাম ৩০৪ রুপি বা প্রায় ১৩৪ টাকা ৬৭ পয়সা এবং হাইস্পিড ডিজেলের দাম ৪২৪ দশমিক ০৪ রুপি, যা প্রায় ১৮৮ টাকা।
  • শ্রীলঙ্কাশ্রীলঙ্কায় ৯২ অকটেন পেট্রোলের দাম প্রতি লিটার ৩৯৯ শ্রীলঙ্কান রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৮ টাকা ২৪ পয়সা। ৯৫ অকটেনের দাম ৪৭৫ রুপি বা প্রায় ১৭৬ টাকা ৪৭ পয়সা। ডিজেলের দাম ৩৮২ থেকে ৪৭৮ রুপি, যা প্রায় ১৪২ থেকে ১৭৮ টাকা।
  • নেপাল ও মিয়ানমারনেপালে পেট্রোলের দাম প্রতি লিটার ১৯৭ থেকে ২০০ নেপালি রুপি, যা প্রায় ১৫৮ টাকা। অকটেনের দাম ২৯৫ রুপি বা প্রায় ২৩৬ টাকা এবং ডিজেলের দাম ১৯৭ থেকে ২০০ রুপি, যা প্রায় ১৫৮ থেকে ১৬০ টাকা। অন্যদিকে মিয়ানমারে মানভেদে পেট্রোলের দাম প্রতি লিটার ৩ হাজার ৭১০ থেকে ৩ হাজার ৮১৫ কিয়াত, যা প্রায় ২১৮ থেকে ২২৪ টাকা। ৯৫ অকটেনের দাম ৪ হাজার ৯২ কিয়াত বা প্রায় ২৪১ টাকা এবং ডিজেলের দাম ৪ হাজার ৩৩১ কিয়াত, যা প্রায় ২৫৫ টাকা।
  • ভুটানভুটানে পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটার ৯৯ থেকে ১০৬ গুলট্রাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৭ থেকে ১৩৫ টাকা। ডিজেলের দাম ১০৪ দশমিক ৩৮ থেকে ১০৮ দশমিক ৬২ গুলট্রাম, যা প্রায় ১৩৪ থেকে ১৪০ টাকা। আন্তর্জাতিক সূচক ও ভুটানের জ্বালানি স্টেশনগুলোর তথ্য অনুযায়ী, সেখানে অকটেন-৯৫ বা মোটর স্পিরিট (এমএস) হিসেবে পরিচিত জ্বালানিটিই মূলত প্রধান পেট্রোল হিসেবে ব্যবহৃত হয়।

প্রতিবেশী দেশগুলোর এই মূল্যতালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, দেশভেদে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। আন্তর্জাতিক বাজারদরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর, শুল্ক, ভর্তুকি, মুদ্রার বিনিময় হার ও সরকার নির্ধারিত নীতিমালার ওপর ভিত্তি করে এই দাম চূড়ান্ত করা হয়। উৎস হিসেবে গ্লোবাল পেট্রোল প্রাইস, এনডিটিভি এবং সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি-সংক্রান্ত সরকারি ওয়েবসাইট থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে জ্বালানি তেলের বর্তমান এই উচ্চমূল্যের পেছনে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও মুদ্রা বিনিময় হারের প্রভাবকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা