চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) বর্তমান উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণ এবং সাবেক উপাচার্য ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায়ভার উপাচার্যকেই নিতে হবে। দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের। সারা দেশে দুই দিন এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা। চার শূন্যের পর লিটনের সেঞ্চুরির হাসি। দাবি আদায়ে আমরা পূর্ণ কর্মবিরতি ও সর্বাত্মক অসহযোগিতার ডাক দিচ্ছি।’। কারা হামলা করেছে জানতে চাইলে তিনি বলেন, ‘যে বা যারাই করুক, এটি ঘৃণ্য কাজ।’।
সকাল ৯টার দিকে মাইক্রোবাসে করে ক্যাম্পাসে আসেন নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল আলম। এর আগে তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন। আজ দুপুরে দায়িত্ব নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই শিক্ষার্থীরা তার কার্যালয়ে বাইরে থেকে তালা লাগিয়ে অবরুদ্ধ করে ফেলেন। এ সময় ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতি জরুরি বৈঠকে বসে। চুয়েটে ভিসিবদল: অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসান উল্লাহ জানান, বর্তমান অচলাবস্থায় বিশ্ববিদ্যালয়ের ১৫টি পরীক্ষা ও ১৩ দিনের ক্লাস অনুষ্ঠিত হতে পারেনি। সামনেই দুর্গাপূজার ছুটি থাকায় সেশন জট এড়ানোর বিষয়ে তারা পরিকল্পনা করছেন। তবে নতুন উপাচার্যের পক্ষ থেকে এখন পর্যন্ত আলোচনার কোনো প্রস্তাব তাদের কাছে পৌঁছায়নি বলে তিনি জানান। শিক্ষক নেতারা আশা করছেন, সরকার দ্রুত এই সংকটের একটি সমাধান বের করবে।