বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সুন্দরবনে দাদা ভাই বাহিনীর সঙ্গে গোলাগুলি, জিম্মি ৫ জেলে উদ্ধার বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর রিজভীর: আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা সাগর-রুনি হত্যায় জিয়াউল ও রোকেয়া প্রাচীর সম্পৃক্ততার আভাস, মিলল বাড়তি সময় বকেয়া বেতনের দাবিতে উত্তাল চালডালের যশোর অফিস মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করবে: রুহুল কবির রিজভী নিয়মিত বাগান করলে কমে মৃত্যুঝুঁকি, বলছে নতুন গবেষণা দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ আইজিপির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

আজ মহানবমী: দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী এই উৎসবের চতুর্থ দিনে দেশের প্রতিটি পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবী দুর্গার পূজা করার বিশেষ রীতি রয়েছে। ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহণের মাধ্যমে দেবীর আশীর্বাদ কামনা করছেন।

হিন্দু ধর্মানুসারে, অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিট মিলিয়ে সন্ধিক্ষণ পালিত হয়। এই সন্ধিপূজায় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং দেবীর চরণে ১০৮টি পদ্মফুল নিবেদনের দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি রয়েছে। সেই অনুযায়ী ভক্তরা নানা আয়োজনে পূজা সম্পন্ন করছেন।

উৎসবের আনুষ্ঠানিকতা শেষে আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। প্রতিমা বিসর্জনের মাধ্যমে দেবী দুর্গা পুনরায় কৈলাসে স্বামীগৃহে ফিরে যাবেন এবং ভক্তরা বিসর্জনের বেদনায় বিদায়ের সুর গাইবেন। এর মাধ্যমেই শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় আয়োজন। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ের অপেক্ষায় মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়বে বিষাদের সুর। হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর ও তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড এবং রক্তবীজকে বধ করেন। শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা