বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

মাদুশাঙ্কার দুর্দান্ত বোলিংয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

দিলশান মাদুশাঙ্কার বিধ্বংসী বোলিংয়ে ভর করে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে পাকিস্তানি ব্যাটারদের ওপর স্টিমরোলার চালিয়েছেন লঙ্কান বাঁহাতি এই পেসার। মাত্র ৩৪ রান খরচায় ৫ উইকেট শিকার করে তিনি গড়েছেন নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ের রেকর্ড। মাদুশাঙ্কার তোপের মুখে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১০ রানে। জবাবে লঙ্কানরা ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। বাঁহাতি এই পেসারের ৩৪ রানে ৫ উইকেটের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে অল্প রানেই গুটিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১০০ রানও পেরোতে পারছিল না পাকিস্তান।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়। এক পর্যায়ে ৯২ রান তুলতেই স্বাগতিকরা তাদের ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত শেষ জুটির ১৮ রানের কল্যাণে স্কোর বোর্ডে ১১০ রান জমা করতে সক্ষম হয় তারা। পাকিস্তানের পক্ষে বাবর আজম সর্বোচ্চ ২৯ রান করেন। এছাড়া হাসান নওয়াজ ১৭ ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ১৫ রান সংগ্রহ করেন। শেষ উইকেটে ১৮ রানের জুটিতে কোনোমতে ১১০ রান পর্যন্ত পৌঁছায় দলটি।

বোলিংয়ে মাদুশাঙ্কাকে দারুণ সঙ্গ দিয়েছেন অন্য লঙ্কান বোলাররা। সাহান আরাচ্চিগে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া আসিতা ফার্নান্দো, ইশান মালিঙ্গা এবং দুনিথ ওয়েল্লালাগে প্রত্যেকে একটি করে উইকেট তুলে নিয়েছেন। পাকিস্তানের দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে কোনো বেগ পেতে হয়নি। তারা মাত্র ১৮.১ ওভারেই জয় নিশ্চিত করে।

রান তাড়ায় নেমে কামিন্দু মেন্ডিস ৬০ বলে অপরাজিত ৬২ রানের এক অনবদ্য ইনিংস উপহার দেন। তার এই ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা। এছাড়া পবন রত্নায়েকে অপরাজিত ২৩ এবং আভিস্কা ফার্নান্দো ১৬ রান করেন। তিন ম্যাচে দুই জয়ের মাধ্যমে ফাইনালে ওঠা শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান। তবে ফাইনালে নামার আগে আগামী বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে লঙ্কানরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা