শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও বিজয়া দশমীর উদ্যাপনে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। বুধবার (২১ অক্টোবর) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে বন্ধুদের সঙ্গে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন তিনি। উৎসবের আবহ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ে মন্দিরের আনন্দঘন পরিবেশে অংশ নেন শাওন।
উৎসবের সার্বজনীন আনন্দের কথা তুলে ধরে মেহের আফরোজ শাওন জানান, ধর্মীয় উৎসবগুলো সবার মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার একটি মাধ্যম। বন্ধুদের সঙ্গে সম্পর্কের গভীরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বন্ধু, ঈদের দিন ওরা বাসায় আসে।’ বন্ধুত্বের সেই অকৃত্রিম টানে ও উৎসবের ভাগীদার হতেই বিজয়া দশমীতে তিনি ঢাকেশ্বরী মন্দিরে উপস্থিত হয়ে এ আয়োজনে শামিল হয়েছেন।