দেশের বাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম নির্ধারণের বিষয়টি জানানো হয়। সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় গ্রাহক পর্যায়ে সমন্বয় করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের দেওয়া এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্তের কথা জানানো হয়।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরিতে আগের চেয়ে ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে বলে বাজুস নিশ্চিত করেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।