বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি টাঙ্গাইলে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস, উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ব্যাহত তুরাগ নদে মিলল সাবেক বিমানসেনা তাহসিফ সৌরির রহস্যময় অবশেষ চোটের কারণে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন ফার্গুসন ইসরায়েলি নির্বাচনে ৯০ শতাংশ ভোট গণনা, সরকার গঠনে জটিলতা ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর জোটের ক্ষমতা হারানো প্রায় নিশ্চিত নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক

বিনা অনুমতিতে প্রবেশ করুন’: হাজীগঞ্জ ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগে প্রশংসার জোয়ার।

মোঃ ইসহাক হোসাইন (সজীব) / ৮৭ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা আনতে নানা ধরনের জনবান্ধব উদ্যোগ গ্রহণ করে যাচ্ছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন। কর্মদক্ষতা, ধৈর্য ও বিচক্ষণতার পাশাপাশি জনগণের সঙ্গে সহজ যোগাযোগের কারণে ইতোমধ্যে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

সাধারণত সরকারি অফিস বা প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষে প্রবেশ নিয়ে সাধারণ মানুষের মনে একধরনের দ্বিধা বা সংকোচ কাজ করে থাকে। তবে হাজীগঞ্জ উপজেলা পরিষদে এই প্রথায় পরিবর্তন এনেছেন ইউএনও ইবনে আল জায়েদ হোসেন। কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা পূর্বানুমতি ছাড়াই সাধারণ মানুষ যেন সরাসরি দপ্তরে প্রবেশ করে নিজেদের সমস্যার কথা জানাতে পারেন, সে জন্য তাঁর কার্যালয়ের প্রধান দরজায় একটি ব্যতিক্রমী সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে।

ওই সাইনবোর্ডে বড় করে লেখা রয়েছে—‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। আর তার ঠিক নিচে লেখা রয়েছে—‘ধাক্কা দিন দরজা খুলে যাবে’। দপ্তরের প্রবেশপথে এমন অভিনব ও অমায়িক বার্তা দেখে স্থানীয় সাধারণ মানুষের মাঝেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই একে প্রশাসনের জনমুখী মানসিকতার এক অনন্য দৃষ্টান্ত বলে অভিহিত করছেন।

এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনের ভাবনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, “সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভয়ভীতি, দ্বিধা বা সংকোচ ছাড়াই সরাসরি অফিসে এসে তাদের কাঙ্ক্ষিত সেবাটি সহজে গ্রহণ করতে পারেন, মূলত সেই উদ্দেশ্যেই এই ছোট্ট উদ্যোগ নেওয়া হয়েছে।”

জনসেবায় প্রশাসনিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এমন ব্যতিক্রমী প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে রীতিমতো আলোচনার জন্ম দিয়েছে এবং সর্বমহলে এটি ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা