টঙ্গীর রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে মরদেহটি উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান। নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়।
পুলিশের ভাষ্যমতে, উদ্ধারকৃত মরদেহের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। মরদেহের পকেটে পাওয়া আইফোন ও হাতের ঘড়ির সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরবর্তীতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। উত্তরখান থানায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। তাঁর হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়।
ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরিকে ঘিরে জনমহলে নানা আলোচনা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট কুর্মিটোলা বিমানবন্দর থেকে শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। তবে এসব তথ্যের আনুষ্ঠানিকভাবে কোনো সত্যতা পাওয়া যায়নি। গত বছরের ৪ আগস্ট আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, কোনো প্রকার অভিযোগ ছাড়াই প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে তাহসিফকে অবসর দেওয়া হয়েছিল। নৌপুলিশ এখন এ বিষয়ে আইনানুগ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।