বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রাসায়নিকের যথেচ্ছ ব্যবহারে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির

Reporter Name / ৭৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ব্যবহার মাটির গুণাগুণ, পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদী বিপর্যয় ডেকে আনছে। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব উপাদানের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে কৃষক থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে অত্যন্ত সচেতন ও সতর্ক হতে হবে।

১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে বঙ্গভবনে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি জানান, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষকদের সচেতন করার বিকল্প নেই। এ লক্ষ্যে কৃষি বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি। পাশাপাশি কৃষি শিক্ষা, গবেষণা এবং মাঠপর্যায়ে সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি। সাক্ষাতের সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা