বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

নির্মাণের ২৫ বছর: চয়নিকা চৌধুরীর বিশেষ নাটক ‘প্রথম দেখার

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাট্যনির্মাতা হিসেবে দীর্ঘ ২৫ বছরের পথচলা পূর্ণ করলেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী। নিজের ক্যারিয়ারের এই রজতজয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে রাখতে তিনি নির্মাণ করেছেন ‘প্রথম দেখার পর’ শিরোনামের একটি একক নাটক। রোমান্টিক ঘরানার এই নাটকটি আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা। এছাড়াও গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দর্শক দেখতে পাবেন বরেণ্য অভিনয়শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে। গল্পে দেখা যায়, মাতৃহীন আরিয়ান তার বাবার প্রতিষ্ঠানের হাল ধরেছে এবং বাবার সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত বন্ধুসুলভ। একদিন অফিস থেকে ফেরার পথে গাড়ির সামনে হঠাৎ চলে আসে এক তরুণী। তাকে সাহায্য করতে গিয়ে আরিয়ান সেই মেয়েটির সঙ্গে পরিচিত হয়, যার নাম আয়েশা। প্রথম দেখাতেই আরিয়ান তার প্রেমে পড়ে যায়।

আয়েশাকে খুঁজে পেতে ব্যাকুল আরিয়ান বাস স্টেশনে তাকে খুঁজে পেয়ে পরিচয় গভীর করার চেষ্টা করে। আয়েশা শুরুতে বিরক্তি প্রকাশ করলেও এক পর্যায়ে আরিয়ানের ভালোবাসার গভীরতা বুঝতে পেরে তার প্রতি দুর্বল হয়ে পড়ে। এক সময় আরিয়ান আয়েশাকে নিজের বাবার সাথে পরিচয় করিয়ে দিলে তিনিও মেয়েটিকে পছন্দ করে ফেলেন।

গল্পের নাটকীয় মোড় আসে যখন আরিয়ান আয়েশাকে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের কথা শুনতেই রহস্যজনকভাবে আয়েশা আরিয়ানের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয় এবং আত্মগোপন করে। তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে আরিয়ান। এই বিচ্ছেদের আড়ালে কী রহস্য লুকিয়ে আছে, আরিয়ান কি শেষ পর্যন্ত আয়েশাকে খুঁজে পাবে—এই সব প্রশ্নের উত্তর মিলবে আসন্ন নাটকের পর্দায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা