বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রায়পুরে সরকারি সহায়তার তালিকায় বিএনপি নেতাকর্মীদের নাম, সমালোচনা

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দ করা মানবিক সহায়তার অর্থ বিতরণের তালিকায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম থাকায় উপকারভোগী নির্বাচন নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। গরিব, দুস্থ ও অসহায় ৪৮৬ জনের মধ্যে এ সহায়তা বিতরণ করা হলেও তাদের কয়েকজন বিএনপির বিভিন্ন পর্যায়ের পদে রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূঁইয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপজেলার ৪৮৬ জনের মধ্যে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অর্থ গ্রহণকারীদের মধ্যে পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, একই ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, একজন যুবদল নেতা এবং ছাত্রদলের এক ওয়ার্ড সভাপতিকে দেখা যায় বলে জানা গেছে। পরবর্তীতে তাদের অর্থ গ্রহণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের একাংশ উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তাদের প্রশ্ন, গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা এই তালিকায় রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিরা কীভাবে অন্তর্ভুক্ত হলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, দলীয় স্বচ্ছল কেউ সহায়তা পেয়েছেন কি না, এ বিষয়টি আমার জানা নেই। এমপি তার মতো করে তালিকা করেছেন। যাদের দেওয়ার প্রয়োজন মনে হয়েছে, তিনি তাদেরই দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও উপকারভোগী নির্বাচন ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা