মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
হঠাৎ বিদ্যুৎহীন ঢাকা ও চট্টগ্রামের একাংশ সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত ঢাকা ও চট্টগ্রামে জাতীয় গ্রিডে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ৩৫ উড়োজাহাজ কিনতে পরামর্শক নিয়োগে মাত্র ৮ দিন সময় দিল বিমান পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৫ ডিগ্রিতে, শীতের আমেজ শুরু টোকিওতে দ্বিপক্ষীয় আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি সার্বিয়ায় ছাত্র আন্দোলনের ঐতিহাসিক বিজয়: নাহিদ ইসলামের অভিনন্দন বাংলাদেশ-জাপান কৌশলগত অংশীদারত্ব জোরদারে দুই প্রধানমন্ত্রীর সমঝোতা সীতাকুণ্ডে বিকল বাসযাত্রীদের লরিচাপায় পাঁচজন নিহত বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ: প্রধানমন্ত্রী তারেক

সীতাকুণ্ডে লরির চাপায় বাসের ৫ যাত্রী নিহত

Reporter Name / ৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কিং অব কুমিরা কনভেনশন হলের দক্ষিণ পাশের সড়কে এই হতাহতের ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের পাশে থামানো হয়েছিল। সে সময় বাস থেকে নেমে যাত্রীরা সড়কের পাশে অবস্থান করছিলেন, তখনই একটি দ্রুতগতির লরি তাদের চাপা দেয়।

ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বাস মেরামতের কাজ চলার সময় যাত্রীরা সড়কের পাশে অবস্থান করছিলেন। ঢাকামুখী ওই লরির ধাক্কায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া গেছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সার্জেন্ট শামীম আলম জানান, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকি তিনজনের পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানো হয় এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পুলিশ জানায়, বাসটি চট্টগ্রাম থেকে নেত্রকোনার উদ্দেশে যাচ্ছিল। অন্য নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা