বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি

সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেপ্তার

Reporter Name / ৭১ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

এর আগে, ওই দিন সন্ধ্যায় জাতীয় সংসদ ভবন এলাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নেয় পুলিশ। পরবর্তীতে মরিয়ম খাতুনের মৃত্যু সংক্রান্ত ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে অধিকতর তদন্ত অব্যাহত রয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: পুলিশ জানিয়েছিল, মরিয়মের মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা