বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রাবি শিক্ষার্থীকে নিরাপত্তা ঘটনায়: রাজশাহী রেলস্টেশন ঘেরাও ও ভাঙচুরের

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করে ভাঙচুর করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে অভিযোগ উঠেছে। রোববার রাতে স্টেশনে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগের পর শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে স্টেশনের দিকে এগিয়ে যান। পরে তারা স্টেশনে অবস্থান নিয়ে ব্যাপক ভাঙচুর করেন। এর আগে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারসংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা রাজশাহী রেলওয়ে স্টেশনের দিকে এগিয়ে গিয়ে স্টেশন ঘেরাও করেন।

বিক্ষোভ ও প্রশাসনের প্রতিক্রিয়া

বিক্ষোভকারী রাবি শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, ‘সরকারপ্রধানকে বলতে চাই দেশের প্রশাসন ও আইনকে নিয়ন্ত্রণ করুন। আমাদের সহপাঠীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। আমরা চাই যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের প্রকাশ্যে এনে দ্রুত শাস্তির আওতায় আনা হোক।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, ‘আমি আসার পর শিক্ষার্থীরা আমার কথা শুনেছেন এবং তারা এখন আর স্টেশনে নেই। আমার চাওয়া, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক যেন ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘মারধরে আহত শিক্ষার্থীর চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার পাশাপাশি রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডসহ সংশ্লিষ্টদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ জানিয়েছি।’

চার রেলকর্মী বরখাস্ত

এদিকে রাজশাহীর বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয় থেকে দেয়া আদেশে চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার জারি করা আদেশে বলা হয়, রাজশাহী রেলওয়ে স্টেশনে একটি ‘অনাকাঙ্ক্ষিত ঘটনায়’ জড়িত থাকার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত চারজন হলেন মো. আরিফ হোসেন, মো. রোকন উদ্দিন, মো. শফিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের প্রতিদিন বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ে হাজিরা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা