পাবনার ফরিদপুর উপজেলার বৃলাহিড়ীবাড়ি ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মাদকাসক্ত ছেলে উদ্দিন সরদার (২৭) তার মা সূর্য বানুর (৫৫) কাছে নেশার জন্য টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে উদ্দিন রান্নাঘরে থাকা ধান কাটার কাঁচি দিয়ে তার মায়ের ওপর চড়াও হন এবং তাকে নৃশংসভাবে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই লোকমান হোসেন সরদারের স্ত্রী সূর্য বানু প্রাণ হারান। এছাড়া হত্যার কাজে ব্যবহৃত ধান কাটা কাঁচি উদ্ধার করা হয়েছে। একপর্যায়ে রান্নাকরা অবস্থায়ই চুলের মুঠি ধরে টেনে নিয়ে মাকে ধান কাটা কাঁচি দিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফরিদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে শুরু হওয়া বিশেষ অভিযানে দুই ঘণ্টার মাথায় বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী আব্দুল হাকিমের বাড়ি থেকে অভিযুক্ত উদ্দিন সরদারকে আটক করা হয়। অভিযানের সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঁচিটিও জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক সন্তানকে চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ ঘটনার প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এলাকাটিতে এ ঘটনায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।