বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

লক্ষ্মীপুরের রায়পুরে চার দিন ধরে নিখোঁজ দুই স্কুল-মাদরাসা শিক্ষার্থী

Reporter Name / ৭৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ নামের দুই শিক্ষার্থী গত চার দিন ধরে নিখোঁজ রয়েছে। গত রোববার সকালে বাড়ি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে তারা নিখোঁজ হয়। নিখোঁজ এই দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার রাত ১০টায় তাদের নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা ফিরে না আসায় পরিবারে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ আরাফাত সায়েম কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যদিকে, নিখোঁজ মো. ইকরামুল হাসান মিনহাজ গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে এবং সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

স্বজনদের ভাষ্যমতে, রোববার সকালে সায়েম ও মিনহাজ নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিন পার হলেও তারা আর বাড়িতে ফেরেনি। তাদের সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়েছে পরিবার। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ তাদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা