বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ৩৬ দিন পর চুয়েটে সীমিত ক্লাসের সূচনা, সমাধানে ইউজিসির কমিটি

আরব আমিরাতে ফ্লাইট বিপর্যয়: যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিমান চলাচল ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেশ কয়েকটি ফ্লাইটে বিলম্বের খবর পাওয়া গেছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় এয়ারলাইনগুলো তাদের সময়সূচিতে ঘনঘন পরিবর্তন আনছে। এমতাবস্থায় যাত্রীদের এয়ারপোর্টে রওনা হওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত হয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে সব বিলম্বের কারণ কেবল আঞ্চলিক উত্তেজনা নয়, কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত ও পরিচালনাগত সমস্যাও যুক্ত রয়েছে।

ফ্লাইট চলাচল নিয়ন্ত্রণে ইউএইর জেনারেল সিভিল এভিয়েশন অথরিটি (জিসিএএ) কড়াকড়ি আরোপ করেছে। সংস্থাটি জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানগামী এবং ইরান থেকে পরিচালিত সব ধরনের ফ্লাইট স্থগিত থাকবে। এদিকে বড় এয়ারলাইনগুলোর মধ্যে এমিরেটস তাদের ম্যানিলাগামী ইকে৩৩০, বাগদাদগামী ইকে৯৪৩, মেলবোর্নগামী ইকে৪০৪, করাচিগামী ইকে৬০৬ এবং ফুকেটগামী ইকে৩৯০ ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। তবে বাহরাইন ও কুয়েতগামী ফ্লাইটগুলো সচল রাখা হয়েছে, যদিও কিছু ফ্লাইটে সামান্য বিলম্ব ঘটছে।

আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ারওয়েজ জানিয়েছে, তাদের বাহরাইনগামী ইওয়াই৬৪৭, কুয়েতগামী ইওয়াই৬৫৩ এবং রিয়াদগামী ইওয়াই৫৫১ ফ্লাইটে বিলম্ব হয়েছে। একই সঙ্গে এয়ার আরাবিয়া তাদের শারজাহ-কুয়েত রুটের জি৯০৬৮ ও জি৯১২৪, শারজাহ-বাহরাইন রুটের জি৯১০৭ এবং আবুধাবি-কুয়েত রুটের ৩এল০২০ ফ্লাইট বাতিল করেছে। এই পরিস্থিতিতে যাত্রীদের বিমানবন্দরে অন্তত তিন ঘণ্টা আগে পৌঁছানোর নির্দেশনা দেয়া হয়েছে, ফ্লাইদুবাইয়ের যাত্রীদের ক্ষেত্রে এই সময়সীমা চার ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইন ইউএইতে ফ্লাইট ফেরানোর নতুন পরিকল্পনা সাজিয়েছে। এয়ার আস্তানা ১ ও ২ অক্টোবর থেকে আলমাটি ও আস্তানা রুটে পুনরায় ফ্লাইট শুরু করবে। ফিলিপাইন এয়ারলাইনস ২ অক্টোবর ম্যানিলা-দুবাই সরাসরি ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া উইজ এয়ার অক্টোবরের শেষভাগে দুবাই ও আবুধাবিতে পুনরায় ফ্লাইট শুরু করবে। লুফথানসা ২৫ অক্টোবর দুবাই-ফ্রাঙ্কফুর্ট ও দুবাই-মিউনিখ রুটে ফ্লাইট ফেরাবে। সুইস এয়ার ২৭ অক্টোবর জুরিখ ফ্লাইট চালুর কথা জানিয়েছে। ইউরোউইংস ১ নভেম্বর বার্লিন ও স্টুটগার্ট থেকে এবং ৩ নভেম্বর কোলোন ও বন থেকে দুবাই ফ্লাইট পুনরায় চালু করবে। ব্রিটিশ এয়ারওয়েজ ৩ নভেম্বর দুবাই ফ্লাইট চালু করলেও আবুধাবি ফ্লাইট শীতকাল ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অস্ট্রিয়ান এয়ারলাইনস ১২ ডিসেম্বর দুবাই-ভিয়েনা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।

যাত্রীদের অতিরিক্ত সময় হাতে রেখে বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। অনলাইনে চেক-ইন সম্পন্ন করা এবং বিমানবন্দরে দীর্ঘ সময় লাগতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে যাত্রার প্রস্তুতি নেয়ার কথা বলা হয়েছে। নিরাপত্তা তল্লাশি ও ইমিগ্রেশনের সময় যেন বিঘ্ন না ঘটে সেজন্য দ্রুত বিমানবন্দরে পৌঁছানোর পাশাপাশি এয়ারলাইনের সাথে যোগাযোগের জন্য নিজের ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ রাখতে বলা হয়েছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে ডাইভারশনের মতো পরিস্থিতির জন্য যাত্রীদের মানসিকভাবে প্রস্তুত থাকারও নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা