বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

৯ হাজার মুখোশ ও ককটেল সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

Reporter Name / ৬৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পার্শ্ববর্তী দক্ষিণ কেরানীগঞ্জের বাগাশুর এলাকায় অভিযান চালিয়ে ককটেল তৈরির বিপুল সরঞ্জাম ও ৯ হাজার পিস কাগজের মুখোশ জব্দ করেছে শ্যামপুর মডেল থানা পুলিশ। এই ঘটনায় জাহিদ হাসান ইমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করে ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। গ্রেপ্তারের পর তার তথ্যের ভিত্তিতে ককটেল তৈরির সরঞ্জাম হিসেবে ১ কেজি ৫০০ গ্রাম কস্টিক সোডা, ১ কেজি ৬০০ গ্রাম সালফার, ৫ কেজি মারবেল এবং ২ কেজি তারকাঁটা জব্দ করা হয়েছে। এছাড়াও ২০টি লাল ও ১১টি কালো কস্টেপ, ৯ হাজার পিস মুখোশ, ৩০ প্যাকেট ইলাস্টিকসহ ককটেলের উপাদান গুড়ো করার কাজে ব্যবহৃত একটি জাইপান ব্র্যান্ডের ব্লেন্ডার ও জার উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ইমন দাবি করেছে, লালবাগের এক ব্যক্তির মাধ্যমে অজ্ঞাত এক ভ্যানচালকের সহায়তায় এই মুখোশগুলো তার কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। পুলিশ আরও জানিয়েছে, ইমনের বিরুদ্ধে ইতিমধ্যে শাহবাগ ও লালবাগ থানায় পৃথক দুটি মামলা বিচারাধীন রয়েছে। বর্তমানে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা