রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো সোহেল (২২), জুয়েল (২৩), জিহাদ হাসান (২১) ও রাব্বী (২০)। ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল। হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ১০৮৭। ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২। মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটের ঘটনায় গ্রেপ্তার ৪। লোকশিল্পী থেকে হালফ্যাশনের ফার্স্ট লেডি, পেং লিউয়ানের অজানা অধ্যায়।
গত বৃহস্পতিবার ভোররাতে সংঘটিত এই হামলায় প্রায় দুই শতাধিক মুখোশধারী অংশ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা স্বাস্থ্যকেন্দ্রটিতে ঢুকে প্রথমেই দুই নিরাপত্তারক্ষীকে জিম্মি করে ফেলে। হামলাকারীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রের একটি স্থায়ী ভবন ও তিনটি আধা-পাকা স্থাপনা গুঁড়িয়ে দেয়। এ সময় মূল্যবান চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও নগদ অর্থ লুট করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক নাসরিন আখতারের দাবি, এই ভাঙচুর ও লুটপাটে প্রতিষ্ঠানের কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। অভিযোগ উঠেছে যে, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামক একটি সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিরা এই ধ্বংসযজ্ঞে জড়িত ছিল।