বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

প্রয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামতে পারে

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যৌথ বাহিনী নামানো হতে পারে। তবে বর্তমানে পুলিশ বাহিনী তাদের কার্যক্রমের পরিধি আরও বৃদ্ধি করছে বলে তিনি উল্লেখ করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনার কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে গত ছয় মাসের অপরাধের পরিসংখ্যান আগের ছয় মাসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কিছু অপরাধ বেড়েছে আবার কিছু কমেছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের ৬ মাসের সঙ্গে যদি আগের ৬ মাসের তুলনা করি—তাহলে কিছু অপরাধ কমেছে এবং কিছু অপরাধ বেড়েছেও।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘তুলনামূলকভাবে আমরা খুব খারাপ করছি—আমি এটা মনে করি না।’ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা