বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্যুৎকেন্দ্র এবং ভারী শিল্প কারখানায় জ্বালানি হিসেবে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম একলাফে অনেকটা বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করেছে। এর আগে এই জ্বালানির নির্ধারিত দর ছিল ৯৬ টাকা ৮৬ পয়সা। বুধবার বিকেলে কমিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১২টা থেকেই নতুন এই দাম কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম একলাফে প্রায় ১২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

দাম সমন্বয়ের প্রেক্ষাপট ব্যাখ্যা করে বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিইআরসির ২২শে ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ২৯শে আগস্ট থেকে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত আন্তর্জাতিক বাজারে ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড়, চলতি সেপ্টেম্বর মাসে আমদানিকৃত ক্রুড অয়েলের সিআইএফ মূল্য এবং ডলারের বিনিময় হারের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। বিইআরসি আইন, ২০০৩ এর ২২(খ) ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক সরবরাহকৃত জ্বালানি তেলের এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দাম বাড়ানোর বিষয়ে বিইআরসির সচিব নজরুল ইসলাম সরকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গত ২২শে ফেব্রুয়ারির আদেশ অনুযায়ী ২৯শে আগস্ট থেকে ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত প্রকাশিত ফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা