বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

রাড্ডা ভাঙচুরে এমপি মিষ্টির সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে প্রশাসন

Reporter Name / ৪৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তদন্তে অপরাধী হিসেবে যার নামই আসুক না কেন, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

গত বৃহস্পতিবার মধ্যরাতে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে কয়েক ঘণ্টা ধরে ওই স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব চালায়। সে সময় দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বিপুল পরিমাণ চিকিৎসা সরঞ্জাম, জরুরি ওষুধ ও টিকা লুট করা হয়। এরপর এক্সক্যাভেটর ব্যবহার করে রাড্ডা সেন্টারের একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়, যার সঙ্গে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এই ঘটনার সঙ্গে নিজের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। ওই সমিতির কার্যক্রমের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার সম্পৃক্ততার তথ্য বিভিন্ন প্রতিবেদনে এসেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় শাহআলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়াসহ অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। হামলার খবর পাওয়ার পর দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ মেলায় সংশ্লিষ্ট থানার একজন পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সহিংসতার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অপরাধীদের অনেকের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে প্রশাসন অপরাধীকে অপরাধী হিসেবেই দেখছে। ইতোমধ্যে এই মামলায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে দেশের ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের প্রসঙ্গে তিনি বলেন, কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে পার পাওয়ার সুযোগ নেই।

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দমনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলছে এবং এটি আরও জোরদার করা হবে। পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে অপরাধী ও চাঁদাবাজদের তালিকা তৈরি এবং তা হালনাগাদ করা হয়, যা একটি নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়া। তালিকাভুক্ত সকল অপরাধীকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। চাঁদাবাজদের তালিকা সরকারের কাছে রয়েছে-এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা করা পুলিশের নিয়মিত কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা