বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

মেট্রোরেলের এমআরটি লাইন-১ ও ৫ নির্মাণে ৪৬ হাজার কোটি

Reporter Name / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

মেট্রোরেল উন্নয়ন প্রকল্পের এমআরটি লাইন-১ ও লাইন-৫ এর বিভিন্ন অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রায় ৪৬ হাজার কোটি টাকা ব্যয়ের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত মোট ৮টি প্রস্তাবের অনুমোদন দেয়া হয়। এই প্রকল্পগুলোর আওতায় ভূগর্ভস্থ ও উড়ালপথ, স্টেশন, ডিপো, ট্র্যাক এবং বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে।

প্রকল্পের লাইন-১ এর প্যাকেজ সিপি-২ এর আওতায় বিভিন্ন ডিপো অবকাঠামো নির্মাণ করা হবে, যার জন্য ভ্যাট ও করসহ ব্যয় হবে ৪ হাজার ২৮৫ কোটি ৬ লাখ ৯৩ হাজার ৫৫৮ টাকা। এই কাজের অন্তর্ভুক্ত রয়েছে ওয়ার্কশপ, স্টাবিলিং শেড, অপারেশন ও কারিগরি ব্যবস্থাপনা কেন্দ্র এবং উপকেন্দ্র নির্মাণ। এছাড়া লাইন-১ এর সিপি-৬ প্যাকেজের মাধ্যমে নর্দা থেকে বিমানবন্দর পর্যন্ত ৫ দশমিক ১৮২ কিলোমিটার ভূগর্ভস্থ পথ এবং তিনটি স্টেশন নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ কাজের জন্য ব্যয় হবে ১১ হাজার ৫৯০ কোটি ৫৮ লাখ ৭ হাজার ২৯৯ টাকা, যা দাপ্তরিক প্রাক্কলিত দরের তুলনায় ৩২ দশমিক ০৫ শতাংশ বেশি। এর মধ্যে ৪ দশমিক ১৫ কিলোমিটার করে দুটি সুড়ঙ্গ এবং তিনটি ভূগর্ভস্থ স্টেশন নির্মাণ করা হবে। স্টেশনগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর স্টেশন, বিমানবন্দর টার্মিনাল-৩ স্টেশন ও খিলক্ষেত স্টেশন। এর মধ্যে রেল, টার্নআউট, পয়েন্ট ও ক্রসিংসহ ট্র্যাক নির্মাণ এবং ১৩২ কেভি প্রাথমিক ফিডার ব্যবস্থা, রিসিভিং উপকেন্দ্র, সহায়ক উপকেন্দ্র, ৩৩/শূন্য দশমিক ৪১৫ কেভি পরিবর্তী বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক, ১ হাজার ৫০০ ভোল্ট সরাসরি বিদ্য।

লাইন-১ এর অন্যান্য প্যাকেজের মধ্যে সিপি-৯ এর আওতায় ট্র্যাক ও বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপনে ১১ হাজার ৬৫ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ১৫০ টাকা ব্যয় হবে, যা প্রাক্কলিত দরের চেয়ে ৪৯ দশমিক ৯২ শতাংশ বেশি। অন্যদিকে, সিপি-১০ প্যাকেজে সংকেত ও টেলিযোগাযোগ ব্যবস্থা, প্ল্যাটফর্মের দরজা এবং সম্পদ ব্যবস্থাপনা সিস্টেম স্থাপনে ৬ হাজার ৪৪৬ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৭১৬ টাকা অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া লাইন-১ এর সিপি-৪ প্যাকেজে রামপুরা থেকে নতুন বাজার পর্যন্ত প্রধান লাইন ও স্টেশন নির্মাণের জন্য ১৮ হাজার ৩৭ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৫৬ টাকা এবং সিপি-৭ প্যাকেজের আওতায় ৫ দশমিক ০০৭ কিলোমিটার লাইন ও স্টেশন নির্মাণের জন্য ২ হাজার ৫৩৪ কোটি ৯ লাখ ৪৩ হাজার ২৪১ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে যোগাযোগভিত্তিক স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা, অপটিক্যাল ফাইবারভিত্তিক সঞ্চালন নেটওয়ার্ক, এলটিই প্রযুক্তির বেতার যোগাযোগ ব্যবস্থা, প্ল্যাটফর্মের পর্দা-দরজা এবং প্রতিষ্ঠানের সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থা থাকবে।

লাইন-৫ উত্তর রুটের প্রকল্পের ক্ষেত্রেও বড় ধরনের বরাদ্দের অনুমোদন দেয়া হয়েছে। সিপি-৩ প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুন বাজারের পর থেকে ভাটারা পর্যন্ত ৬ দশমিক ৫০ কিলোমিটার উড়ালপথ ও পাঁচটি উড়াল স্টেশন নির্মাণের জন্য ভ্যাট ও করসহ ২ হাজার ৬৭০ কোটি ৯৮ লাখ ৯৭ হাজার ৮৬০ টাকা ব্যয় করা হবে। পাশাপাশি এই রুটের সিপি-২ প্যাকেজে ডিপোর পূর্ত ও ভবন নির্মাণের জন্য ১ হাজার ৮৪৭ কোটি ৫২ লাখ ৪২ হাজার ৬৫৮ টাকা বরাদ্দের সুপারিশ করা হয়েছে। সুপারিশকৃত দরদাতা জাপানের টোকিউ-মিল যৌথ উদ্যোগ। সুপারিশকৃত দরদাতা কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড ও হ্যানিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ।

উল্লেখ্য যে, গত ১৬ সেপ্টেম্বর একনেক সভায় এমআরটি লাইন-১ ও লাইন-৫ প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব পাস করা হয়। বর্তমানে গৃহীত পরিকল্পনা অনুযায়ী, এই উভয় প্রকল্পের মেয়াদ ২০১৯ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত এই ব্যয় ও প্রকল্প পরিকল্পনা মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা