বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গুনিয়ায় কৃষকের রহস্যজনক মৃত্যু: ঘটনার তদন্তে পুলিশ আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে এলপিজির দাম ও চার্জ না বাড়াতে ক্যাবের দাবি উত্তরবঙ্গের বৃহত্তম জলপাই হাট: জমে উঠেছে পঞ্চগড়ের দেবদারুতলা ইরানের হুমকি দূর করতে শক্তিশালী ডানপন্থি সরকারের আহ্বান নেতানিয়াহুর বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান শ্রীপুরে বাবাকে আঘাতের অভিযোগে আটক পলাতক ছেলে আনোয়ার অন্ধ্র উপকূলে প্রবল ঘূর্ণিঝড় অর্ণব: নিরাপদ আশ্রয়ে দুই লাখ মানুষ হুতিদের শান্ত করতে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদি আরবের ডান হাতের আঙুলের চোটে মিরপুর টেস্টে নেই মুশফিক

শিবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির সরবরাহ করা খাবার খেয়ে লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুরে টিফিনের খাবার খাওয়ার পরপরই শিক্ষার্থীদের মধ্যে পেট ব্যথা ও বমির উপসর্গ দেখা দেয়। অবস্থা বেগতিক দেখে দ্রুত তাদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বিদ্যালয়ের শিক্ষকরা। তবে স্বস্তির খবর হলো, প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সব শিক্ষার্থীই সুস্থ হয়ে উঠেছে এবং এখন তারা বাড়িতে ফিরে গেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

শিক্ষার্থীদের অসুস্থতার কারণ উদ্ঘাটন এবং সরবরাহ করা খাবারের মান পরীক্ষার জন্য জেলা প্রশাসন থেকে জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি স্বাক্ষরিত এক আদেশে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও আইসিটি)। এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নিরাপদ খাদ্য কর্মকর্তা এবং জেলা স্যানিটারি পরিদর্শককে। কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে খাবারের গুণগত মান যাচাই, অসুস্থতার প্রকৃত কারণ অনুসন্ধান এবং দায়ীদের চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘ঘটনাটি খতিয়ে দেখতে জেলা প্রশাসন থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা