রাজধানীর গুলশানে অবস্থিত ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এ যৌথ অভিযান পরিচালনা করে চারটি গুদাম সিলগালা করা হয়েছে। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন এই প্রতিষ্ঠানে অবৈধভাবে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুদামগুলোতে গুরুতর অসংগতি পাওয়ায় অধিকতর যাচাইয়ের স্বার্থে সিলগালা করা হয়েছে। এনবিআর জানায়, প্রতিষ্ঠানটির মাত্র দুটি গুদাম অনুমোদিত বা ঘোষিত ছিল, কিন্তু অভিযানে চারটি গুদামে পণ্য মজুত থাকার তথ্য বেরিয়ে এসেছে।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি আবাসন প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই সময় সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়ার তথ্য পাওয়া যায়। এই ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির প্রেক্ষিতে এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলায় এখন পর্যন্ত গোলাম মহিউদ্দিন চৌধুরী ও কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামীর এমপি আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।