বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে টেকসই অর্থনীতি রূপান্তরের ডাক জাপান সফরে চার সমঝোতা স্মারক ও দুই অনুদান চুক্তি সই জুলাইয়ের চেতনা বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি সম্ভব নয়: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন দেশে ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে আফগানিস্তান ১৫ নভেম্বর থেকে দ্বিতীয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজন করবে ইপিবি নারায়ণগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে বাবা ও ছেলে নিহত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল: প্রভাব ফেলছে জ্বালানি তেলের উত্তাপ ঢামেকে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট: ভোগান্তিতে রোগী ও স্বজন

মেজর আক্তারুজ্জামানকে নিয়ে পিপির মন্তব্যে জামায়াতের ক্ষোভ

Reporter Name / ৫০ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান সম্পর্কে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকীর আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের উল্লেখ করেন, শনিবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামানের একটি মামলার বিষয়ে গণমাধ্যমের কাছে ব্রিফিং করছিলেন। সে সময় তিনি এই বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে চরম অসম্মানজনক ও অবমাননাকর শব্দ প্রয়োগ করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, মেজর (অব.) আক্তারুজ্জামান দেশের একজন সম্মানিত নাগরিক, বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সংসদ সদস্য। সাংবাদিকদের সামনে তার প্রতি এমন অশালীন ও আপত্তিজনক শব্দ ব্যবহার করে পিপি নিজের দায়িত্বশীল অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছেন। এ ধরনের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি এমন বক্তব্য দিতে পারেন না। ভবিষ্যতে এ ধরনের আপত্তিকর আচরণ ও অসম্মানজনক শব্দ চয়ন থেকে বিরত থাকার জন্য পিপি ওমর ফারুক ফারুকীর প্রতি আহ্বান জানান জুবায়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা