দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, দেশের মানুষ শুধু খাবার বা পোশাকের অভাব নয়, বরং ইজ্জত ও নিরাপত্তার চরম সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৩ অক্টোবর শনিবার আয়োজিত মাজলিসুল মুফাসসিরীনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াত আমির আরও জানান, সংসদে কোরআন-সুন্নাহবিরোধী একটি আইন পাশ হয়েছে। এই বিতর্কিত আইন সংশোধনের দাবিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কথা বলার আহ্বান জানান তিনি।