বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টে কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে বিরোধী দলকে সরাসরি সংবিধান সংশোধন কমিটির বৈঠকে উপস্থিত হয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরার আহ্বান জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৪ অক্টোবর) সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবীদের সাথে এক বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সবার সাথে আলোচনার মাধ্যমে একটি সঠিক প্রক্রিয়ায় সংবিধান সংশোধন করা হবে। তিনি অভিযোগ করেন, আগের সরকার অবৈধভাবে নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যেই সংবিধান সংশোধন করেছিল। আজকের বৈঠকে বিচার বিভাগের স্বাধীনতা, অনুচ্ছেদ ৭০, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান। কিন্তু জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার সে পথে হাটবে না।