দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বড় ব্যবধানে বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার এক ঘোষণায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে সংস্থাটি।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছিল। তার আগের সময়কালে এর দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন এই মূল্যবৃদ্ধির ফলে গ্রাহকদের খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেল।