আইন্দহোভেনের ফিলিপস স্টেডিয়ামে রোববারের ম্যাচে সার্বিয়াকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস লিগের ‘এ-২’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জয়সূচক গোলটি করেন বদলি খেলোয়াড় জশুয়া জির্কজি। এই জয়টি স্বাগতিকদের জন্য ছিল বিশেষ, কারণ ম্যাচটি ছিল অধিনায়ক ভার্জিল ফন ডাইকের জাতীয় দলের হয়ে ১০০তম ম্যাচ। ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ম্যাচের ৩১ মিনিটে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন তেউন কুপমেইনার্স। ফ্রি-কিক থেকে নেওয়া তার নিচু শটটি বক্সের ভেতর দিয়ে সরাসরি জালে জড়িয়ে যায়। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। চার মিনিট পরেই আলেক্সা তেরজিচের ক্রস থেকে হেড করে সার্বিয়ার মিহাইলো সেতকোভিচ সমতা ফেরান। এটি ছিল জাতীয় দলের জার্সিতে সেতকোভিচের অভিষেক গোল। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সার্বিয়া কিছুটা চাপ সৃষ্টি করলেও ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ ডাচদের দখলে চলে আসে। ম্যাচের ৭২ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ডান প্রান্ত থেকে আসা নিচু ক্রস তিজানি রেইনডার্স গোলমুখে বাড়িয়ে দেন। সেখান থেকে বল জালে জড়িয়ে নেদারল্যান্ডসকে জয়সূচক গোল এনে দেন জির্কজি। শেষ দিকে সার্বিয়া সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠলেও লুকা ইয়োভিচ গোল করার সুযোগ হাতছাড়া করেন। শেষদিকে সমতা ফেরানোর চেষ্টা করে সার্বিয়া। লুকা ইয়োভিচও সুযোগ পেয়েছিলেন, কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।
এই জয়ে চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে অবস্থান নিয়েছে নেদারল্যান্ডস। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রিস। অন্যদিকে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জার্মানি এবং চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া সার্বিয়া তালিকার তলানিতে অবস্থান করছে।